Skip to main content

আমার ছোট খালামনির মেয়ে নোরা

আমার ছোট খালামনির মেয়ে নোরা ক্লাস ফাইভে পড়ে। ওদের বাসায় বেড়াতে গেছি অনেকদিন পর। তো রাতে খাওয়া দাওয়া শেষে নোরা আমার রুমে আসলো… খাটে বসে বললো,'ভাইয়া একটা গল্প শোনাও।'
এইসব ব্যাপারে ক্রিয়েটিভিটির অভাব আমার কোনোকালেও ছিলো না। আমি সাথে সাথে শুরু করলাম,
'এক দেশে ছিলো এক ভুত।ভুতটা ছিলো অনন্ত জলিলের বিশাল ফ্যান।'
'উহু,নোরা বাধা দিলো;এইসব বানানো ভুতের গল্পে চলবে না।সত্যি কোনো গল্প বলো।'
আচ্ছা ব্যাপার না।আমি একটু চিন্তা করে আবার শুরু করলাম,
'এক জংগলে ছিলো একটা ভীতু টাইপের বাঘ।সে এতোটাই ভীতু ছিলো যে,ছাগলের ডাক শুনলেও তার হার্ট এটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হতো।'
'আরে ধুরর...আমারে কি বাচ্চা মেয়ে পাইছো?!নোরা আমার উপর অত্যন্ত বিরক্ত হয়ে বললো,এইসব ছেলে ভুলানো গল্প বাদ দিয়ে একটু অন্যরকম কিছু বলো।'
'অন্যরকম কিছু বলতে?'
নোরা এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বললো,'একটা প্রেমের গল্প বলো।সত্যি প্রেমের গল্প।'
'এই মেয়ে বলে কি!!আমি যারপরনাই টাস্কিত!ঐ,তুই প্রেম ভালোবাসাও বুঝিস?'
'ভাইয়া..ডোন্ট বি ফানি,ওকে?আমি কোনো ফিডার খাওয়া মেয়ে না,আমি ক্লাস ফাইভে পড়ি।তুমি জানো,আমাদের ক্লাসের প্রতিটা মেয়েরই বিএফ আছে।'
'প্রতিটা মেয়ে!!!!তার মানে তোরও আছে?!!'
'নাহ নেই। নোরা চোখমুখ শক্ত করে বললো,অনেক আগেই ব্রেকাপ হয়ে গেছে!'
'মা..মানে?আমার আশ্চর্য হওয়ার ক্ষমতাও শেষ!'
'এতো মানে মানে কইরো না তো!সব ছেলেরেই আমার চেনা হয়ে গেছে।এরা শরীর ছাড়া আর কিচ্ছু বোঝে না।এই প্রেম ভালোবাসার ব্যাপারে নাউ আ'ম টোটালি ফ্রাস্টেটেড!ঠিক করেছি আপাতত আর নো রিলেশান।সিঙ্গেল আছি,হ্যাপি আছি!বাট....'
'বাট?বাট আবার কি?'
'ইয়ে মানে..স্কুলের এক বড় ভায়ের উপ্রে রিসেন্টলি হেব্বি ক্রাশ খাইছি।পোলা সেইরাম হট!'


এইটুকু শুনেই আমার ডিনারে খাওয়া সব খাবার হজম।ক্লাস ফাইভের একটা মেয়ে এইসব কি বলতেছে?!!ওর আম্মুকে কিছু কথা শুনানো দরকার।আমি মনে মনে বিশাল এক স্পিচ ঠিক করলাম।যে বয়সে ওর ললিপপ আর কিটক্যাট খাওয়ার কথা,সেই বয়সে ও ক্রাশ খেয়ে বেড়াচ্ছে!হাউ স্ট্রেঞ্জ!

এইসব ভাবতেছি এমন সময় আমার খালামনি অর্থ্যাৎ নোরার আম্মু রুমে এসে ঢুকলো।এসেই নোরার দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বললো,'জানিস?আজকে কাপিল শার্মা শো'তে কুশল আসবে!'
'ওয়াও!!' নোরা ছোটোখাটো একটা চিৎকার দিয়ে উঠলো।
আমি জানতে চাইলাম,'ইয়ে..মানে,এই কুশল টা কে?'
'তুমি জানো না? নোরা আমাকে বুঝালো।ও সনি টিভির 'বেহাদ' সিরিয়ালের হিরো;আমার হার্ড ক্রাশ!উফস...যা লাগে না.....!!'
'শাটআপ নোরা!ওর আম্মু প্রচন্ড রাগী গলায় বললেন,তোমাকে কতবার বলেছি এই কথা মুখেও উচ্চারণ করবা না। কুশল শুধুই আমার ক্রাশ,ওর দিকে একদম নজর দেওয়ার চেস্টা করলে ভালো হবে না।তোমাকে তো 'এক রিশতা'র আরিয়ান রে দিয়েই দিছি;ওরে নিয়েই থাক,ওকে?'

এই কথা শোনার পর আমি ক্লাস ফাইভের মেয়ের ক্রাশ খাওয়া নিয়ে প্রশ্ন তোলার সাহস বা উৎসাহ;কোনটাই পেলাম না।খালামনির বাসায় দুইদিন থেকে মাছ,মাংস,তাজা শাকসবজি আর প্রচুর পরিমানে টাস্কি খেয়ে কোনোমতে বাসায় ফিরলাম!
.
আসার আগে নোরা চুপি চুপি আমার হাতে একটা ভাজ করা সাদা কাগজ ধরিয়ে দিয়ে বললো,'এইটা বাসায় গিয়ে খুলে দেইখো।'
আমি রাতে ট্রেনের মধ্যে কাগজটা খুলে দেখি তাতে লেখা,
'ভাইয়া সেদিন আমাদের বাসায় তিন্নি নামে আমার যে বান্ধবীটা আসছিলো না?সে বলেছে তুমি অন্নেক কিউট;যদিও একটু বলদ বলদ আছো..তবে সেটা ঠিক করে নেওয়া যাবে।শি ক্রাশড অন য়ু...!তোমাকে ধরে তার রিয়েল ক্রাশের সংখ্যা এখন তিনজন হইলো।তোমার ফোন নাম্বার ওরে দিছি;রাতে মিসকল দিবে বলেছে।তুমি কিন্তু কেটে দিয়ে ব্যাক করবা।ওকে?'
.
আমি সিমটা অফ করে দিলাম।আমার অতো শখ নেই!ক্লাস ফাইভে পড়া অবস্থায় আমি আপুদের পেছনে গল্পের বই পড়ে শুনানোর জন্য ঘুর ঘুর করতাম।রিয়েল ক্রাশ ক্যামনে তিনজন হয় এটা আমার জানার কথা না।এদের তুলনায় আমি অনেক অনেক ব্যাকডেটেড!
.
.
(পরিশিষ্ট: আমি ভাবতেছিলাম,খালু এদেরকে কিচ্ছু বলে না কেন??পরে শুনি তার কি আর এতো টাইম আছে নাকি;সে আছে তার ক্রাশ জ্যাকলিন আর পূর্ণিমা'রে নিয়ে!)

Comments

Popular posts from this blog

O Sathire Tumi Chara Valo Lagena ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা

ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না O Sathire Tumi Chara Valo Lagena

Bangla Song Lyrics বাংলা গানের লিরিক্স

ও সাথীরে তুমি ছাড়া ভাল লাগেনে O Sathire Tumi Chara Valo Lagena Song Lyrics Bangla Ganer Lyrics ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না O Amar Bondhu Go Chiro Sathi  ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার Bangla All Song Lyrics Bangla Ganer Kotha ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার এক সাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বেনা কভু এই বাঁধন আসলে আসুক তুফান তুমি আমারই বলবো শতবার হাত দু’টি ধরেছি তোমার মানবো না কোনো বাধা আর শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ তুমি আমারই, হায়, বলবো শতবার ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার Onek Shadhonar Pore Ami Pelam Tomar Mon  অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এভূবনে আমার আপনজন; তুমি ব...

Bangla Technology Blog-All Bangla Technology Blog List

1. Techtunes   Best Bangla Technology Blog 2. Tunerpage Another Best Bangla Technology Blog 3. Techtweets Another Best Bangla Technology Blog 4. pchelplinebd   Another Best Bangla Technology Blog   5. Tech Priyo Another Best Bangla Technology Blog 6. RR Foundation Another Best Bangla Technology Blog     7. Biggan Projukti Another Best Bangla Technology Blog   8. Techspate Another Best Bangla Technology Blog     9. Moumachibd Another Best Bangla Technology Blog   10. Bdrong   Another Best Bangla Technology Blog     11. Techmasterblog Another Best Bangla Technology Blog       12. Comilla-IT Another Best Bangla Technology Blog     13. BD-Bloggerz   Another Good Bangla Technology Blog 14. Techgolpo   Another Good Bangla Technology Blog   15. Pchelpline24   Another Good Bangla Technology Blog 16. Ojana Info Another Good ...