Skip to main content

ভুল করে ফেসবুকে গট মেরিড দিয়ে বিপদে পরলাম

রাতের তখন বারোটা। ছোট ভাই পলাশ কাতার থেকে ফোন দিয়ে বললো, কংগ্রেচুলেশন ভাই, খুব খুশি হয়েছি!
আমি বললাম, খুশি হয়েছিস কেন? কি করেছি?
পলাশ বললো, আপনার উপর রাগ করেছিলাম,মাফ চাই। বলেই ফোন কেটে দিল।

আধা ঘণ্টা পর বড়বোন ফোন দিয়ে বললো, যা শুনলাম, সত্যি?
আমি বললাম, কি শুনেছো?
আর ন্যাকামি করিস না,বহু করেছিস।যাক,যা করেছিস ভালোই করেছিস। মা বাবার দিকে খেয়াল রাখিস। কালই আমি তোর দুলাভাইকে নিয়ে আসছি।বলেই সেও ফোন রেখে দিল।

সকাল বেলা মোবাইলের আওয়াজে ঘুম ভাংলো। মামাতো বোন মিতু তের বার কল দিয়েছে। ফোন ধরতেই কান্না শুরু করে দিল।আমি বললাম, কি হয়েছে মিতু?
মিতু কাঁদতে কাঁদতে বললো, কি হয়েছে মিতু? এই তোমার প্রেম? এই ভালবাসা? তুমি আমাকে এভাবে ধোঁকা দিতে পারলে? আমি এতোটাই ফেলনা?
আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে বলবে তো?
মিতু রেগে গিয়ে বললো, তুই আর আমার সাথে কথা বলবি না হারামজাদা! কি ভেবেছিস? মিতু মরে যাবে? এতো সহজ মেয়ে মিতু নয়। তুই আমার সাথে প্রতারণা করেছিস,এর শাস্তি তুই পাবি,এখন তুই জানবি মিতু কি চিজ! তোর পিছনে আমি মাস্তান লাগাবো, তোকে আমি খুন করবো। ফালতু, বদমাশ কোথাকার!

আমি ঝিম মেরে বসে রইলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাসায় কেউ আমার সাথে কথা বলছে না,মায়ের রুমে ঢুকলাম, মা আধমরা হয়ে শুয়ে আছে। বাবা কম কথার মানুষ, সে সোফায় বসে টিভি দেখছে। তার মুখটাও মলিন।

বাসা থেকে বেরুতে যাবো, ছোট বোন কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলো, আমাকে দেখেই জড়িয়ে ধরে কান্নার পরিমান বাড়িও দিল। হেঁচকি তুলতে তুলতে বললো, এই তোর মনে ছিল ভাইয়া?মা বাবাকে এভাবে অপমান করতে পারলি? তোকে কি আমরা নিষেধ করতাম?তোর উপর রাগ করে পলাশ ভাই বিদেশ চলে গেল। আগে করলেই পারতিস, তাহলে আর পলাশ এভাবে চলে যেতে হতো না!
আমি বললাম, আমি কি করেছি?
আমি কি করেছি? তুই জানিস, মিতু আজ তোর কারনে মরতে গিয়েছিল? মেয়েটাকে এভাবে মারতে পারলি? ও তোকে কত ভালবাসে তা জানিস?আমরা কত বললাম, তোকে বিয়ে করতে, তখন রাজি হলি না। তোর কারনে পলাশ ভাই রিয়াকে বিয়ে করতে পারলো না,রিয়ার অন্যত্র বিয়ে হয়ে গেল! ভাবি কে কোথায় রেখেছিস?কেমন আছে?
আমি বললাম, কার ভাবি?
ছোট বোন রেগে গিয়ে বললো, আর ঢং করিস না,মা বাবার যে কি অবস্থা আল্লাহ ভালো জানে!নাম কি?
কার নাম?
ভাবির নাম কি?
কি মুশলিল! তোর ভাবি আসলো কখন, আর আমি বিয়ে করলাম কখন?
ফাজলামো করিস না,ভাইয়া! তুই ফেসবুকে মেসেজ দিয়ে বলিসনি তুই বিয়ে করেছিস?

নতুন যখন ফেসবুক এসেছে, এ সম্পর্কে কিছুই বুঝতাম না।ছোট ভাইয়েরা তখন আইডি খুলে ফেলেছে। আমি ও শখ করে একদিন গ্রামীন ফোনের অফিসে গিয়ে ফেসবুক আইডি খুলে আনলাম। ভালো করে কিছুই পারিনা। নতুন কিছু শেখার জন্য প্রতিদিনই টিপাটিপি করি। একদিন টিপতে টিপতে I got Married এ চাপ পড়ে গেলো, তারপর যা হবার হলো!
মায়ের রুমে বসে আছি, সব বোনেরা চলে এসেছে। মা কঠিন মুখে তাকিয়ে আছে। বন্ধুরা সব বাইরের রুমে বসে আছে। শালাদের মুখে আজ ঈদের আনন্দ। ফাও খাওয়ার ধান্দা করছে।পারে তো তক্ষুনি আমাকে কোলে করে চাইনিজে নিয়ে বসিয়ে দেয়!
মা বললেন, তুই যে সত্যি বলছিস এটা বিশ্বাস করবো কি করে? কোন লুকোচুরি করবি না, সত্যি কথাটা বল!
আমি বললাম, সত্যি বলছি মা, আমি যদি মিথ্যা বলি তাহলে যেন মিতু মারা যায়।
মা অবাক হয়ে বললেন, মিতু মারা যাবে কেন?
তা না হলে মিতু আমাকে মেরে ফেলবে,যা পাঁজি মেয়ে! ওকে দেখলেই আমার,,,,,
তোর নানা ফোন দিয়েছে, কথা বল।
আমি ফোন ধরতেই নানা ভাই বললেন, আমি খুব খুশি হইছি নাতি। বিয়া না করলে কি আর পুরুষ মানুষ পুরুষ মানুষ থাহে?
আমি বললাম, সত্যি খুশি হয়েছো,নানা ভাই?
আরে কি কতা কস নাতি? অবশ্যই খুশি হইছি। তোর গর্বে আমি গর্ভবতী!
সাথে সাথেই আমি অজ্ঞান!

Comments

Popular posts from this blog

O Sathire Tumi Chara Valo Lagena ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগেনা

ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা ও সাথী রে... তুমি ছাড়া ভালো লাগেনা তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না O Sathire Tumi Chara Valo Lagena

Bangla Song Lyrics বাংলা গানের লিরিক্স

ও সাথীরে তুমি ছাড়া ভাল লাগেনে O Sathire Tumi Chara Valo Lagena Song Lyrics Bangla Ganer Lyrics ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চির দিন কাছে থাকো না ও সাথিরে.. তুমি ছাড়া ভাল লাগে না O Amar Bondhu Go Chiro Sathi  ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার Bangla All Song Lyrics Bangla Ganer Kotha ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার এক সাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বেনা কভু এই বাঁধন আসলে আসুক তুফান তুমি আমারই বলবো শতবার হাত দু’টি ধরেছি তোমার মানবো না কোনো বাধা আর শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ তুমি আমারই, হায়, বলবো শতবার ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার Onek Shadhonar Pore Ami Pelam Tomar Mon  অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুজে এভূবনে আমার আপনজন; তুমি ব...

Bangla Technology Blog-All Bangla Technology Blog List

1. Techtunes   Best Bangla Technology Blog 2. Tunerpage Another Best Bangla Technology Blog 3. Techtweets Another Best Bangla Technology Blog 4. pchelplinebd   Another Best Bangla Technology Blog   5. Tech Priyo Another Best Bangla Technology Blog 6. RR Foundation Another Best Bangla Technology Blog     7. Biggan Projukti Another Best Bangla Technology Blog   8. Techspate Another Best Bangla Technology Blog     9. Moumachibd Another Best Bangla Technology Blog   10. Bdrong   Another Best Bangla Technology Blog     11. Techmasterblog Another Best Bangla Technology Blog       12. Comilla-IT Another Best Bangla Technology Blog     13. BD-Bloggerz   Another Good Bangla Technology Blog 14. Techgolpo   Another Good Bangla Technology Blog   15. Pchelpline24   Another Good Bangla Technology Blog 16. Ojana Info Another Good ...